তুত্তুরী আর আমি ৮ই আগস্ট, ২০২৬
👧🏻 — মা, please let's call it a day.
👩🏻 — আর এক সপ্তাহ পরেই তোর পরীক্ষা, বাবু।
👧🏻 — Math is not mathing and brain is simply not braining.
👩🏻 — অ্যাঁ!
👧🏻 — মানে আমার মাথা চলছে না এবং এই অঙ্কগুলো আমার দ্বারা হচ্ছে না।
👩🏻 — হে ভগবান, এটা কী ভাষা!
👧🏻 — আমরা এই ভাষাতেই কথা বলি। Math is not mathing, Physics is not physicsing, ChatGPT is not ChatGPTing. ChatGPT-কে বললে, ও ঘুরিয়ে বলে, “পুরোযা is not পুরোযাing.” 😁😁
তুত্তুরী আর আমি ২৫ শে জুলাই, ২০২৬
👧🏻 - আমি দেখে নিয়েছি, এ বছর আর তুমি মাঝরাতে আমায় ঘুম থেকে তুলে কোন সারপ্রাইজ দিচ্ছ না। ( আগামী কাল তাঁর জন্মদিন কিনা, প্রতিবছর মধ্যরাতে তাঁকে চমকে দিই নানা উপহারে।)
👩🏻- (এ বছরের উপহারগুলো আগেই দিয়ে দিয়েছি বটে।তাও শুধাই -) কি করে জানলি?
👧🏻 - তোমার আমাজন আর মিন্ত্রা অর্ডার হিস্টরি দেখা হয়ে গেছে। গুগল সার্চ হিস্ট্রি চেক করে নিয়েছি। আর বাবাকেও জিজ্ঞাসা করে দেখে নিয়েছি কোথাও কিছু লুকিয়ে রেখেছ কি না।
👩🏻- হে ভগবান, এটা বাড়ি না জেলখানা ঠাকুর।
তুত্তুরী আর আমি ১৩ই জুলাই, ২০২৬
( শত খানেক কিলোমিটার দূর থেকে মুঠো ফোনে বার্তালাপ)
👩🏻 - তোর (WhatsApp) স্টেটাসটা দেখতে পাচ্ছি না তো?
👧🏻 - আমি কোন স্টেটাস দিইনি।
👩🏻- ওমা কেন? তুই ঠিক আছিস তো 🙈
👧🏻 - What status to post?
👩🏻- কেন, " No mommy at home and I'm বগল বাজাওইং , মোবাইলের পিন্ডি চটকাওইং" তো লিখতেই পারিস 😁।
👧🏻 - প্রজেক্ট ডুইং 😡, তোমার এই অমৃত বাণীটা স্ক্রিনশট তুলে স্টেটাস লাগাই দাঁড়াও। কি ভাবে তুমি বাড়ি না থেকেও আমায় জ্বালাতন করো।
তুত্তুরী আর আমি ১০ই জুলাই, ২০২৬
👧🏻- তোমায় না জিজ্ঞাসা করেই তোমার ফোনটা নিয়েছি।
👩🏻 - বাবা রে, কি ফর্মাল, কি বিনয়ী!
👧🏻- essay টার ছবি তুলে Gemini কে পাঠাব। তোমায় পাঠালেই, তুমি বলো, ' cute eatable fingers"।
👩🏻 - (হেসে) তা বলি বটে।
👧🏻- আমি ChatGPT কে তোমার মেসেজটা পাঠিয়ে জিজ্ঞাসা করেছিলাম, এটা কি ব্যধি, যেখানে মানুষের আঙুল খেতে ইচ্ছে করে? ও বলল, এটা Mommy Syndrome।

No comments:
Post a Comment